ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

জিলহজের চাঁদ দেখার ঘোষণা সৌদির, শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা ।

নিজস্ব প্রতিবেদক
মে ১৮, ২০২৬ ৩:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

রবিবার (১৭ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস ।

ঘোষণা অনুযায়ী, দেশটিতে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসাবে ৯ জিলহজ বা আরাফাত দিবস পালিত হবে আগামী ২৬ মে (মঙ্গলবার)।একই দিন ওমান, সংযুক্ত আরব আমিরাতের আকাশেও জিলহজের চাঁদ দেখা গেছে। মধ্যপ্রাচ্যের এই দেশ দুটিতেও ২৭ মে ঈদ উদযাপিত হবে।

এদিকে বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটি সোমবার বৈঠকে বসবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা নির্ধারিত নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।

যোগাযোগের নম্বরগুলো হলো: ০২-৪১০৫৩২৯৪ , ০২-২২৬৬৪০৫১০ ,০২-২২৩৩৮৩৩৯৭

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।