ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নারী এমপিদের সংসদে কার্যকর ভূমিকা রাখতে নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে নারী সংসদ সদস্যদের সংসদীয় দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি জাতীয় সংসদের অধিবেশনের জন্য প্রস্তুতি গ্রহণ, তথ্যনির্ভর বক্তব্য প্রদান এবং নিয়মিত পড়াশোনা ও সংসদীয় কার্যক্রম পর্যালোচনার পরামর্শ দেন।

এছাড়া সরকারি দলের নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার নির্দেশনাও দেওয়া হয়।

সভায় অংশ নেওয়া নারী সংসদ সদস্যরা জানান, শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই ছিল তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সেখানে সংরক্ষিত নারী আসনের দায়িত্ব, ক্ষমতার পরিধি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংসদে গঠনমূলক ও তথ্যসমৃদ্ধ বক্তব্য দেওয়ার লক্ষ্যে আগামী অধিবেশনের আগেই সংরক্ষিত নারী আসনের সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান বলেন, বৈঠকে মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করা, দলীয় ঐক্য বজায় রাখা এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।