ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চট্টগ্রামে পৃথক কর্মসূচি।

নিজস্ব প্রতিবেদক
মে ১৮, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৭ মে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, খাবার বিতরণ এবং মানববন্ধনের আয়োজন করা হয়।

জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নগর যুবলীগ নেতা মো. গোলাম সামদানী জনির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং এলাকাবাসীর মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এছাড়া উম্মে কাওসার এপি, যুব-সংগঠক চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি বেওয়ারিশ বৃদ্ধাশ্রমে ১০০ জন মানুষের জন্য এক বেলার খাবারের আয়োজন করা হয়। খাবারের মেন্যুতে ছিল ভাত, ডাল, রুই মাছ ও সবজি।

অনুষ্ঠানে শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। বক্তারা তাঁর রাজনৈতিক জীবন, ১৯৮১ সালের ১৭ মে দেশে প্রত্যাবর্তন এবং দেশের উন্নয়নে ভূমিকা নিয়ে বক্তব্য দেন। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিভিন্ন মন্তব্য করা হয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির ভিডিও ছড়িয়ে পড়লেও অনুষ্ঠানটি চট্টগ্রামের কোন এলাকায় অনুষ্ঠিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, একই দিন সকালে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্রগ্রাম নগরীর এম,ই ,এস, কলেজ ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে আয়োজিত মানববন্ধনে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার এবং বিভিন্ন রায়ের প্রতিবাদ জানানো হয় বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।