ঢাকাSaturday , 30 January 2021
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, শিক্ষাপ্রতিষ্ঠানে ফল পাঠানো হবে না।

Link Copied!

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ ৩০ জানুয়ারী (শনিবার) প্রকাশ করা হবে। তবে এই ফল প্রকাশ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ফল জানতে কোনোভাবেই শিক্ষাপ্রতিষ্ঠানে সমবেত হওয়া যাবে না।

২৯ জানুয়ারী (শুক্রবার) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল সাড়ে ১০টায় ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। ফল ঘোষণা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত সম্পূর্ণ নিষেধ। শিক্ষাপ্রতিষ্ঠানে ফল পাওয়া যাবে না।

এবার ফল অনলাইনে প্রকাশ করা হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।

এর আগে আনুষ্ঠানিকভাবে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল ঘোষণা করা হবে। ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত থাকবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।