ঢাকাWednesday , 11 August 2021
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নব্য জেএমবি সদস্য সাকিব গ্রেপ্তার।

Link Copied!

এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও  হাতীবান্ধা থানার যৌথ অভিযানে ঢাকার খিলগাঁও এলাকা থেকে নাজমুস সাকিবকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নব্য জেএমবি’র সদস্য নাজমুস সাকিব গ্রেফতার করে হাতীবান্ধা থানায় নিয়ে আসা হয়।  নাজমুস সাকিব উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কোরবান আলীর পুত্র বলে জানা গেছে।
গ্রেপ্তার সাকিবকে আজ বুধবার দুপুরে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। সাকিবের বড় ভাই রাকিবও নব্য জেএমবির সদস্য বলে নিশ্চিত করে থানা পুলিশ। রাকিব বর্তমানে লালমনিরহাট কারগারে আছেন।
অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, নব্য জেএমবি সদস্য নাজমুস সাকিবের নামে পুলিশ সদস্য আহত ও সরকার বিরোধী এবং জঙ্গী কর্মকান্ডে জড়িত থাকার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলো আদালত। ওই মামলায় এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) সদস্যদের সহযোগীতায় সাকিবকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সাকিবকে বুধবার দুপুরে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।