ঢাকাSunday , 17 October 2021
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ-২ বাসা থে‌কে তরুন ডাক্তা‌রের লাশ উদ্ধার।

অনলাইন ডেস্ক।
October 17, 2021 11:35 am
Link Copied!

রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২-এর একটি বাসা থেকে দেবাশীষ কুমার দাস (২৫) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে খিলক্ষেত থানা পুলিশ। নিহত দেবাশীষ সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে সদ্য পাস করে বের হয়েছিলেন।
শনিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর সড়কের নরেন নিবাস নামের একটি ভবনের ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকার লোকজনের খবরের মাধ্যমে আমরা ঘটনাস্থলে যাই। পরে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখতে পাই খাটের উপর ঘুমানো অবস্থায় একজনের মরদেহ দেখতে পাই।
পরে পাশের কক্ষের বাসিন্দা ও অন্যদের জিজ্ঞাসাবাদে জানা যায় ওই ফ্ল্যাটে চিকিৎসকরা মেস করে থাকতেন। মৃত দেবাশীষ কুমার দাস সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে পাস করেছেন বলে জানতে পেরেছি। তবে তিনি ঢাকায় কোনো হাসপাতালে চাকরি করতেন তা এখনো জানতে পারিনি।

তিনি জানান, ওই বাসার দারোয়ান জানান- তিন দিন আগে দেবাশীষ ওই বাসায় প্রবেশ করেছেন এরপর আর বের হননি। পরে আমরা মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।