ঢাকাSunday , 18 July 2021
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক পু‌লিশ মহাপ‌রিদর্শক বুরহান সিদ্দিকী আর নেই।

Link Copied!

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সাবেক সচিব এওয়াইবিআই সিদ্দিকী (বুরহান সিদ্দিকী) আর নেই। শনিবার (১৭ জুলাই) দিবাগত মধ্যরাতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি… রজিউন)।

আজ রোববার সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

ডিএমপি জানায়, প্রয়াত বুরহান সিদ্দিকী বাংলাদেশের প্রথম সিভিল পিসকিপিং কন্টিনজেন্টের কমান্ডার ছিলেন।

ডিএমপি সূত্রে আরও জানা গেছে, বুরহান সিদ্দিকী ১৯৯৮ সালের সেপ্টেম্বর থেকে ২০০০ সালের জুন মাস পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পানি সম্পদ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণায়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন তিনি।

এওয়াইবিআই সিদ্দিকী ১৯৭১ সালে রেহানা সিদ্দিকীকে বিয়ে করেন। তাদের এক ছেলে লুৎফি সিদ্দিকী এবং এক মেয়ে হুসনা সিদ্দিকী। ছেলে লুৎফি সিদ্দিকী ইউনাইটেড ব্যাংক অফ সুইজারল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।