ঢাকাSunday , 23 August 2020
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক যোগাযোগমাধ্যমে পদ্মা সেতুর ছবি ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

Link Copied!

সামাজিক যোগাযোগমাধ্যমে পদ্মাসেতুর ছবি, ভিডিও ও তথ্যাদি প্রকাশে প্রকৌশলীদের নিষেধাজ্ঞা দিয়েছেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।

শনিবার (২২ আগস্ট) সকালে এ সংক্রান্ত একটি চিঠি সেতু প্রকল্পের প্রকৌশলীদের কাছে পাঠানো হয়েছে। এখন থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ বিভিন্ন মাধ্যমে এসব তথ্য শেয়ার করবে না সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৌশলীরা।

এ ব্যাপারে পদ্মাসেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রকল্পে ২৫০ জন প্রকৌশলী, কন্ট্রাকটারসহ প্রায় এক হাজার জন কাজ করেন। সবাই যার যা খুশি শেয়ার দেবে? যেকোন একজন কিংবা দুইজন দেবে। তবে এক হাজার প্রকৌশলী তাদের আইডি থেকে শেয়ার দেবে এটা তো গ্রহণযোগ্য নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রকৌশলী জানান, পদ্মাসেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে ভাঙনের পর সোশ্যাল মিডিয়ায় নানা তথ্য ছড়িয়ে পড়ে। এরপর থেকেই সেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা মৌখিকভাবে নানা নির্দেশনা দিয়ে আসছিলেন। এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মাসেতু সংক্রান্ত বিষয়ে ছবি, তথ্য ও ভিডিও প্রকাশ করবে না সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।