ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছে কেপ ভার্দে, ঘোষিত হলো ২৬ সদস্যের দল

নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ণ
Link Copied!

২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে কেপ ভার্দে জাতীয় ফুটবল দল। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্রটি। আজ দল ঘোষণা করেছেন প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো।

দলে জায়গা পেয়েছেন লোগান কস্তা। ভিয়ারিয়াল–এর এই সেন্টার-ব্যাক দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর সম্প্রতি মাঠে ফিরেছেন।

প্যারিসে জন্ম নেওয়া ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার গত জুলাইয়ে প্রাক্-মৌসুমের এক প্রীতি ম্যাচে এসিএল চোটে পড়েছিলেন। দীর্ঘ বিরতির পর গত রোববার রায়ো ভায়েকানো–এর বিপক্ষে লা লিগার ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে প্রত্যাবর্তন করেন তিনি।

লোগান কস্তা বর্তমানে কেপ ভার্দের সবচেয়ে বড় তারকা হিসেবে বিবেচিত। বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স করা প্রায় সব খেলোয়াড়কেই চূড়ান্ত দলে রেখেছেন কোচ পেদ্রো লেইতাও ব্রিতো।

২০২৬ বিশ্বকাপের জন্য কেপ ভার্দের স্কোয়াড

গোলরক্ষক:
ভোজিনহা (শাভেস), মার্সিও রোসা (মন্তানা), সিজে ডস সান্তোস (সান দিয়েগো এফসি)

ডিফেন্ডার:
স্টিভেন মরেইরা (কলাম্বাস ক্রু), ওয়াগনার পিনা (ত্রাবজোনস্পোর), জোয়াও পাওলো (এফসিএসবিএ), সিডনি লোপেস কাব্রাল (বেনফিকা), লোগান কস্তা (ভিয়ারিয়াল), পিকো (শেমরক রোভার্স), কেলভিন পিরেস (এসজেক সেইনাজোয়াকি), স্তোপিরা (তোরেন্স), দিনেই (আল বাতাহ)

মিডফিল্ডার:
জামিরো মন্তেইরো (পিইসি জুয়োলে), তেলমো আরকাঞ্জো (ভিতোরিয়া এসসি), ইয়ানিক সেমেদো (ফারেন্সে), লারোস দুয়ার্তে (পুসকাস আকাদেমিয়া), ডেরয় দুয়ার্তে (লুদোগোরেটস রাজগ্রাদ), কেভিন পিনা (ক্রাসনোদার)

ফরোয়ার্ড:
রায়ান মেন্ডেস (ইগদির), উইলি সেমেদো (ওমোনিয়া নিকোসিয়া), গ্যারি রদ্রিগেস (আপোলন লিমাসল), জোভানে কাব্রাল (এস্ত্রেলা দা আমাদোরা), নুনো দা কস্তা (ইস্তানবুল বাসাকশেহির), দাইলন লিভরামেন্তো (কাসা পিয়া), গিলসন বেনচিমল (আকরন তোয়াত্তি), হেলিও ভারেলা (ম্যাকাবি তেল আবিব)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।