ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ভূগর্ভস্থ পানি ব্যবহার বিপজ্জনক হয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে দেশ বড় ধরনের ঝুঁকির মুখে পড়ছে। তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েক দশকেও ভূগর্ভস্থ পানির স্বাভাবিক পুনরুদ্ধার সম্ভব হবে না।

বুধবার টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন একটি গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “গত ২০ বছরে আমরা ভূগর্ভস্থ যে পরিমাণ পানি উত্তোলন করেছি, খাল ও নদী খনন করে বর্ষার অতিরিক্ত পানি ছড়িয়ে দিলেও আগামী ২০ বছরে তা রিচার্জ হবে না। তাই কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা যাবে না। এটি আমাদের জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে।”

সবার জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে পদ্মা ব্যারাজের পাশাপাশি বিএনপি সরকার তিস্তা ব্যারাজ প্রকল্পেও কাজ করবে বলে ঘোষণা দেন তিনি।

তারেক রহমান বলেন, খাল ও নদী খননের মাধ্যমে দুর্যোগ ও ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলা করতে হবে। তিনি বলেন, “খাল ও নদীর সঙ্গে ভূমিকম্পের সম্পর্ক রয়েছে। তাই আমাদের খাল খনন করতে হবে এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।”

জনসংখ্যা বৃদ্ধির কারণে কৃষিজমি কমে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কৃষিজমিতে বসতি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা গড়ে উঠছে। এ পরিস্থিতিতে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাল খনন ও পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, “খাল খনন শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি দেশের কৃষি, খাদ্য ও পরিবেশ রক্ষার জন্য অপরিহার্য।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীআসাদুল হাবিব দুলু এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। পরে তিনি পুকুরে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।