ঢাকাTuesday , 27 September 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী নেতারা দুর্নীতি ,লুটপাটে নিমজ্জিত।প্রিন্স

Link Copied!

আওয়ামী লীগ রক্তের হলি খেলায় মেতে উঠেছে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ বলেছেন, চলমান গণ বিক্ষোভ থেকে বাঁচতে তারা সন্ত্রাস, নৈরাজ্যের পথ বেছে নিয়েছে ।

আজ মঙ্গলবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলী ইউনিয়নের খলিশাকুড়িতে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বিএসসির মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছিলেন। খলিশাকুড়ি ঈদগাহ মাঠে হালুয়াঘাট ঊপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে অন্যানের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল হামিদ, আলী আশরাফ, উপজেলা বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম, অধ্যাপক মোফাজ্জল হোসেন, হাফিজ উদ্দিন বিএসসি, ময়মনসিংহ উত্তর জেলা মহিলাদলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, সহ সভানেত্রী মনোয়ারা বেগম ময়না, ইউনিয়ন বিএনপি নেতা ক্বারী আবুল কাশেম, শাহজাহান মাহমুদ, আবদুস সাত্তার, শহিদুল ইসলাম তালুকদার, মুক্তাদির হোসেন, আল আমিন চমক, মোস্তাফিজুর রহমান, আব্দুল জলিল, আকিকুল ইসলামসহ অনেকেই বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স ঢাকা বিশ্ববিদ্যালয়, সহ বিভিন্ন স্থানে সমাবেশে আওয়ামী লীগ ,ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে বলেন, রক্ত চক্ষু দেখিয়ে, রক্ত ঝরিয়ে সরকার জনগণকে দমন করতে পারবে না।

তিনি বলেন, নিজেদের ভাগ্য পরিবর্তনে আওয়ামী নেতারা দুর্নীতি ,লুটপাটে নিমজ্জিত। তাদের অপকর্মে দেশ ধ্বংসের মুখোমুখি।

গণ বিক্ষোভ থেকে বাঁচতে আওয়ামী নেতারা প্রতিদিন মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে। বৈশ্বিক সঙ্কটের কথা বলে নিজেদের সীমাহীন ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা করছে। সরকারের দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা, ভ্রান্তনীতির ফলে সর্বগ্রাসী মহাসঙ্কট সৃষ্টি হয়েছে। এই সঙ্কটের মধ্যেও সরকারের দুর্নীতি, লুটপাট, অত্যাচার, নির্যাতনসহ অপকর্ম থেমে নাই।

তিনি বলেন, গণতন্ত্র,মানবাধিকার, আইনের শাসন, রাজনৈতিক অধিকারসহ জন অধিকার হরণ করে তারা চরম কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছে। যার করুণ পরিনতি আওয়ামী লীগকে ভোগ করতে হবে।

তিনি মরহুম রফিকুল ইসলাম বিএসসির আত্মার মাগফেরাত কামনা করে বলেন, মানুষ গড়ার কারিগর রফিকুল ইসলাম বিএসসি বিএনপিকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করতে নিরলসভাবে কাজ করেছেন। বিএনপিতে তার অবদান বিএনপি শ্রদ্ধার সাথে স্মরণ করবে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।