ঢাকাWednesday , 12 October 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আগুন নিয়ে খেললে পরিণতি শুভ হবে না: কাদের

Link Copied!

বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আগুন নিয়ে খেললে এর পরিণতি শুভ হবে না। বুধবার রাজধানীর সেতু ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।

বিএনপি বিভাগীয় সমাবেশের ডাক দেয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যে কোন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানানো হবে। তবে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে মানুষের জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দিবে।

তিনি বলেন আওয়ামী লীগ সংযমী তবে সতর্কতার প্রস্তুত রয়েছে রাজপথে। নির্বাচনে হেরে যাবার ভয়ে বিএনপি এখন আন্দোলনের নামে সরকার হঠানোর চক্রান্ত করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি এখন গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে।

গণঅভ্যুত্থান আর আন্দোলনের ভয় বিএনপি গত ১৪ বছর ধরে দেখিয়ে আসছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন তাদের এসব তর্জন-গর্জন মিডিয়া আর ফেসবুকে সীমাবদ্ধ। একথা বাংলাদেশের জনগণ ভালোই জানে।

বাস্তবতার সাথে বিএনপি নেতাদের কোন সম্পর্ক নেই উল্লেখ করেন ওবায়দুল কাদের বলেন, বস্তুত দেশে গণঅভ্যুত্থানের মত বস্তুগত পরিস্থিতি আর নেই। বিএনপি আন্দোলনের নামে শুধু তারিখ ঘোষণা করেই আসছে, মাঠে কোনদিন দেখা যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।