ঢাকাFriday , 30 December 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আজ বায়তুল মোকাররমে জামায়াত, কর্নেল অলি মগবাজারে, নুরুর গণমিছিল পল্টনে

Link Copied!

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ গণমিছিল হবে জানিয়ে তা সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
এক বিবৃতিতে তিনি বলেন, গত ১০ ডিসেম্বর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশবাসীর উদ্দেশে বক্তব্য প্রদান ও ২৪ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন। ২৪ ডিসেম্বর সরকারি দলের নিজস্ব সম্মেলন থাকায় আমরা সার্বিক বিবেচনায় রাজনীতিতে সহনশীলতা, সহাবস্থানের সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা মহানগরীর গণমিছিলের কর্মসূচি ৩০ ডিসেম্বর নির্ধারণ করি।

তিনি বলেন, সরকারি বাধা ও গ্রেফতার সত্ত্বেও ২৪ ডিসেম্বর দেশব্যাপী শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালিত হয়েছে। ৩০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে গণমিছিলের কর্মসূচি পালিত হবে, ইনশাআল্লাহ। এই শান্তিপূর্ণ কর্মসূচি সফল করে তোলার জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি। সহাবস্থানের মনোভাব নিয়ে সরকার এ কর্মসূচি পালনে সহযোগিতা করবেন বলে দেশবাসী আশা করে। সেই সঙ্গে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠুভাবে কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি।

এদিকে এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক জানিয়েছেন, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একই দিনে রাজধানীতে গণমিছিল করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি। শুক্রবার জুমার পর অর্থাৎ দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর এফডিসি সংলগ্ন এলডিপির পার্টি অফিসের সামনে থেকে মিছিল শুরু হবে। মিছিলটি মগবাজার হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে। মিছিলে নেতৃত্ব দিবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। এসময় এলডিপি মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদসহ এলডিপির সিনিয়র নেতারা।

৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল সফল করার লক্ষে বুধবার গুলশানে প্রতিনিধি সভা করে বিএনপির সমমনা ১২ দলীয় জোট। সভায় ওইদিন বিজয়নগর পানির ট্যাংকি থেকে শুরু করে মালিবাগ পর্যন্ত গণমিছিল করার সিদ্ধান্ত হয়। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির চেয়ারম্যান কারী মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

বিকালে সাড়ে তিনটার দিকে পল্টন কালভার্ড রোড গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে মিছিল সমাবেশ করবে দলটি। নেতৃত্ব দেবেন দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

এছাড়া শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নিশিরাতে ভোট ডাকাতির ৪ বছরে ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনে সমাবেশ এবং সমাবেশ পরবর্তী গণমিছিল করবে গণতন্ত্র মঞ্চ। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে জিরো পয়েন্ট, জিপিও হয়ে পল্টন মোড়ে এসে শেষ হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।