ঢাকাFriday , 9 December 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আজ ৯ ডি‌সেম্বর-মুক্ত হয় আড়াইহাজার, নেত্র‌কোনা

অনলাইন ডেস্ক
December 9, 2022 10:57 am
Link Copied!

আব্দুস সামাদ, কাজী ওয়াজউদ্দীন, আহসানউদ্দীন মোল্লা, খালেকুজ্জামান মোল্লার অধীনস্থ মুক্তিযোদ্ধারা ১০ ডিসেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় এবং ডাকবাংলোয় অবস্থিত পাকিস্তানি সেনাক্যাম্পে একযোগে আক্রমণ করবে – এরকম সংবাদ পাকিস্তানি সেনা ক্যাম্পে পৌঁছালে ৯ ডিসেম্বর রাতেই পাকিস্তানি হানাদার বাহিনী আড়াইহাজার থেকে পালিয়ে যায়। আড়াইহাজারে ওড়ে স্বাধীন বাংলার পতাকা।

ডিসেম্বরের ৮ তারিখ রাত থেকেই মিত্রবাহিনীর ক্যাপ্টেন চৌহানের নির্দেশনায় মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ ও আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে পাকিস্তানি বাহিনীকে টার্গেট করে টাঙ্গাইল শহরের কৃষিফার্ম এলাকায় অ্যামবুশের পরিকল্পনা করেন মুক্তিযোদ্ধারা।

তাদের অবস্থান টের পেয়ে ৯ ডিসেম্বর সকালে ময়মনসিংহের পথ ধরে পালাতে শুরু করে পাকিস্তানি বাহিনী। ঠিক এমন সময় গর্জে ওঠে মুক্তিসেনাদের রাইফেল।

পাকিস্তানি সেনারাও পাল্টা গুলি চালায়। শুরু হয় সম্মুখ যুদ্ধ। আবু খাঁ, আব্দুস সাত্তার ও আব্দুর রশিদ নামে তিন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন সে যুদ্ধে।

মুক্তিযোদ্ধাদের শেষ প্রতিরোধের মুখে পাকিস্তানি সেনারা এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে ময়মনসিংহের দিকে পালিয়ে যায়। আর এভাবেই শত্রুমুক্ত হয় নেত্রকোনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।