ঢাকাThursday , 24 November 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইডেনের বহিষ্কৃত সেই ছাত্রলীগ নেত্রীদের সুখবর

Link Copied!

বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচিত হয়েছিল রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রীরা। যে ঘটনার জেরে ১৪ নেতা-কর্মীকে বহিষ্কারও করা হয়েছিল। তবে সহসভাপতি সোনালি আক্তারসহ ১৪ নেতাকর্মীর সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, নিজ আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সহসভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, আফরোজা রশ্মি, মারজানা উর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা, সূচনা আক্তার এর উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

উল্লেখ্য, ইডেন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ ওই শাখা কমিটির কার্যক্রম স্থগিত করে। একইসঙ্গে কলেজ ছাত্রলীগের ১৬ নেত্রীকে বহিষ্কার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।