ঢাকাThursday , 8 December 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া প্যাসিফিক ডেমোক্রটিক ইউনিয়ন এর প্রথম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
December 8, 2022 7:24 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের উদারপন্থী রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক প্লাটফরম এশিয়া প্যাসিফিক ডেমোক্রটিক ইউনিয়ন (APDU) এর প্রথম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে এশিয়া ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নের কাউন্সিল সভায় ইউনিয়নের এশিয়া প্যাসিফিক চ্যাপ্টারের এই নির্বাচন করা হয়।

উল্লেখ মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি নাশিদ কামাল এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

৬ ও ৭ ডিসেম্বর ২০২২ ইং ওয়াশিংটনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়ন এর কাউন্সিল সভায় বিএনপি’র প্রতিনিধিত্ব করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

কাউন্সিল সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী তাঁর বক্তব্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যখ্যা করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের চলমান আন্দোলন বিষয় বিএনপি ও বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির অবস্থানের কথা তুলে ধরেন। সম্মেলনে অংশ গ্রহণকারীরা বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংগ্রামের প্রতি তাদের সংহতি প্রকাশ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।