ঢাকাTuesday , 27 September 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কৃষিমন্ত্রীর বাসায় ইডেনের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীরা

Link Copied!

ইডেন কলেজের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীরা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করতে গিয়েছেন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটে কাকরাইল মসজিদের বিপরীত পাশের গেইট দিয়ে মন্ত্রী পাড়ায় প্রবেশ করেন তারা। এ সময় গণমাধ্যমকে দেখে দ্রুত ভেতরে চলে যান ছাত্রলীগ নেত্রীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা মন্ত্রীর বাসায়ই অবস্থান করছেন।
এর আগে ইডেনে গত কয়েকদিন ধরে চলা সংকটের মধ্যে রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রলীগের ইডেন কলেজ শাখার কার্যক্রম স্থগিত ঘোষণা করে ১৬ নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করার ঘোষনা দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বহিষ্কৃতরা হলেন, ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ে, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা ঊর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি ও সাদিয়া জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলীম জান্নাতুল ও সূচনা আক্তার। তবে সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।