ঢাকাThursday , 28 September 2023
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতা ছেড়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: পীর চরমোনাই

অনলাইন ডেস্ক
September 28, 2023 10:00 am
Link Copied!

ইসলামী আন্দোলন বাংলাদশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, তফসিল ঘোষণার পূর্বেই জাতীয় সংসদ ভেঙে দিতে হবে।
একতরফা নির্বাচনের পথ থেকে সরকারকে ফিরে আসতে হবে।
সংঘাত থেকে দেশকে রক্ষায় ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
দেশ ভয়াবহ সংঘাতের মুখে নিপতিত।

বুধবার বাংলাবাজারের একটি মিলনায়তনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলনের আমির বলেন, আর একতরফা নির্বাচনের আয়োজন করা থেকে নির্বাচন কমিশনকে বিরত থাকতে হবে।
একতরফা নির্বাচনের ব্যবস্থা করলে নির্বাচন কমিশন গণধিকৃত হবেন।

দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদের
সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ মোসাদ্দেক
বিল্লাহ আল-মাদানী, মাওলানা আব্দুল আউয়াল পীর সাহেব খুলনা,
মাওলানা আব্দুল হক আজাদ, আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন,
অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব
মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম।

পীর চরমোনাই বলেন, জনমত উপেক্ষা করে সরকার একতরফা নির্বাচনের পথেই হাঁটছে।
সরকারকে একতরফা নির্বাচনের চিন্তা বাদ দিয়ে অধিকাংশ রাজনৈতিক দলের দাবি অনুযায়ী ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে হবে।
অন্যথায় দেশময় যে তীব্র আন্দোলন গড়ে উঠছে, তা আরও কঠিন থেকে কঠিন রূপ লাভ করবে।

তিনি বলেন, ২৯ সেপ্টেম্বর ঢাকার সমাবেশ থেকে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে

২৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ২টায় মিরপুর-১ ঈদগাঁহ মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।