ঢাকাMonday , 26 December 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটি ঘোষণা

Link Copied!

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ডা. জাহেদ-উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সভায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহম্মদ রাশেদ খান, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, ভাসানী অনুসারী পরিষদের মহিবুল্লাহ বাহার। আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক এস এম এ কবীর হাসান, গণঅধিকার পরিষদের আতাউল্লাহ প্রমুখ।

সভায় পঞ্চগড়ে বিএনপির শান্তিপূর্ণ গণমিছিলে পুলিশের নির্যাতনে ১ জন নিহত এবং অর্ধশতাধিক আহতের ঘটনায় তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বিরোধী মত তথা জনগণের কন্ঠ রোধ করার জন্য নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করছে। চলমান আন্দোলনে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলোর কয়েক হাজার নেতাকর্মীকে। ইঞ্জি. ম. ইনামুল হককে অবৈধ সরকারের দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে লিফলেট বিতরণের কারণে লাঞ্ছিত করার নিন্দা জানান নেতৃবৃন্দ। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেন, জনগণ ফুঁসে উঠেছে, স্বৈরাচার সরকারের পতনের ঘন্টা বেজে গেছে। হামলা, মামলা, গ্রেফতার, হত্যার ভয় দেখিয়ে লাভ নেই। জনগণের শক্তির সামনে কোনো স্বৈরাচারই টিকতে পারেনি। সভায় বিএনপিসহ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী রাজনৈতিক জোট এবং দলের সাথে যুগপৎ আন্দোলন সমন্বয়ের জন্য গণতন্ত্র মঞ্চের ৭ সদস্যবিশিষ্ট লিয়াজোঁ কমিটি ঘোষণা করা হয়। লিয়াজোঁ কমিটির সদস্যবৃন্দ হলেন- আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, কমরেড সাইফুল হক, জোনায়েদ সাকি, রফিকুল ইসলাম বাবলু, অ্যাড. হাসনাত কাইয়ূম এবং নুরুল হক নুর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।