স্বাধীনতার পর এর মতো খারাপ সময় কখনো আসেনি। একসময় আওয়ামী লীগের নেতাদের কাছেও যাওয়া যেত। বিচার পাওয়া যেত। এখন কারও কাছে যাওয়াও যায় না, বিচারও পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, বর্তমান বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে সরকারের হুকুম পালন করা। ১০ বছর ধরে আমরা হয়রানির শিকার হচ্ছি। এখন এমন হয়েছে সামাজিকভাবে সম্পর্ক তৈরিতেও আওয়ামী লীগ-বিএনপি দেখা হচ্ছে। ছেলে বিএনপি করে শুনলে মেয়ে বিয়েও দেয়া হচ্ছে না। এখানে ভালো কিছু আশা করা অসম্ভব।
তিনি আরও বলেন, আমরা গণতন্ত্র চাই। সবাই যেন উন্মক্তভাবে কথা বলতে পারেন। সরকারের বিরুদ্ধে কিছু বললে বা লিখলেই ধরা হচ্ছে। আমরা কোন রাষ্ট্রে বসবাস করছি। ৫০ বছরে আমরা এই রাষ্ট্র চাইনি।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।
