ঢাকাSaturday , 3 December 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন

Link Copied!

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা দলটির ২০২৩-২০২৫ কার্যকালের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩ ডিসেম্বর) দলের প্রচার বিভাগের মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় ২০২৫ সাল পর্যন্ত দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদ গঠিত হয়।

২০২৩-২০২৫ কার্যকালের জন্য নায়েবে আমির নির্বাচিত হন অধ্যাপক মুজিবুর রহমান, সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আনম শামসুল ইসলাম। সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন মিয়া গোলাম পরওয়ার।

সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হন মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মো. শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।

এছাড়া ২০২৩-২০২৫ কার্যকালের জন্য কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে।

জামায়াতের বর্তমান আমির ডা. শফিকুর রহমান ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের ১২ নভেম্বর তিনি জামায়াতের আমির নির্বাচিত হয়ে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।