ঢাকাSunday , 10 July 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

টুইটার কেনার চুক্তি বাতিল করলেন ইলন মাস্ক

Link Copied!

প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলারের টুইটার কেনার চুক্তি বাতিল করলেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। বিশ্বের ধনীতম ব্যক্তি তথা টেসলার মালিকের অভিযোগ, ভুয়ো টুইটার অ্যাকাউন্ট নিয়ে কোনো তথ্য তাকে দিতে পারেনি টুইটার সংস্থা। তাই টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, গত ২৫ এপ্রিল টুইটারের মালিকানা পান মাস্ক। প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলারে এই সংস্থাটি কেনেন তিনি। টুইটার কেনার জন্য ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের অর্থ ঋণও নেন। তা শোধ করার জন্য শেষ পর্যন্ত তাকে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

এমনকি, খরচ কমানোর উদ্দেশ্যে সংস্থার কিছু উচ্চপদস্থ কর্মীর বেতনও কমানো হতে পারে বলে ঋণদাতা সংস্থাগুলিকে জানিয়েছিলেন তিনি। কিছু দিন আগে টেসলায় কর্মখালি আছে বলে একটি টুইট করেন মাস্ক। তবে সেসব এবার বিশ বাঁও জলে।

এ নিয়ে মাস্কের আইনজীবী জানান, টুইটারকে তাদের প্ল্যাটফর্মে জাল বা স্প্যাম অ্যাকাউন্টের তথ্য চেয়ে একাধিক অনুরোধ সত্ত্বেও তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি। তাই এই সিদ্ধান্ত থেকে সরে আসছেন তারা।

মাস্কের এই সিদ্ধান্তে স্বভাবতই ক্ষুব্ধ টুইটার। সংস্থার চেয়ারম্যান ব্রেট টেইলো জানান, এ ব্যাপারে তারা আইনি পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছেন। অর্থাৎ, এর ফলে আমেরিকার ধনকুবের এবং ১৬ বছর পুরনো সান ফ্রান্সিসকোর সংস্থার মধ্যে দীর্ঘ আইনি লড়াই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।