ঢাকাSunday , 4 December 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

টুকু-নয়ন গ্রেফতার, ভোলায় যুবদলের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
December 4, 2022 4:15 pm
Link Copied!

রাজশাহীর বিএনপির গণসমাবেশ থেকে ফেরার পথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

আজ রোববার (০৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে জেলা যুবদলের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব মো. রাইসুল আলম, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, সহ-সভাপতি আকতার ফারুখ বাচ্চু, মোহাম্মদ হোসেন নাগর, যুগ্ম সম্পাদক মো. মোস্তফা কামাল ও সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন প্রমূখ।

এ সময় তারা বলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারের সকল অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। নেতৃবৃন্দকে গ্রেফতার করে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না।

তারা আরো বলেন, ঢাকার মহাসমাবেশ যেকোনো মূল্যে সফল করা হবে। সরকার ভয় পেয়ে আন্দোলন সংগ্রামের অগ্রসেনা যুবদলের সভাপতি টুকু ও সহ-সভাপতি নয়ন কে গ্রেফতার করছে।

উল্লেখ্য, গতকাল শনিবার রাতে রাজশাহীর বিএনপির গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে গাড়ী থেকে নামিয়ে নিয়ে যায়। এ সময় তাদের সাথে থাকা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাভেদ হাসান স্বাধীন এবং টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকেও তারা নিয়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।