ঢাকাMonday , 12 December 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

দেশ অচল করে দেওয়ার ছক এঁকে বিএন‌পি এখন নিজেরাই অচল: কা‌দের

অনলাইন ডেস্ক
December 12, 2022 8:18 pm
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,
১০ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা দেশ অচল করে
দেওয়ার ছক একে এখন নিজেরাই অচল।

সোমবার (১২ ডিসেম্বর) চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের
ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ১০ দফা দাবির মধ্যে নতুন কিছু নেই, সব পুরনো কথা।
এরপরও খতিয়ে দেখা হচ্ছে মেনে নেওয়ার মতো কোনো দাবি আছে কি না।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে।
তাদের সঙ্গে আমাদের কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে। এরপর সেমি ফাইনাল হবে।
নির্বাচনে হবে ফাইনাল খেলা। সব খেলাই তারা হারবে।

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়ে আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সংসদরা চলে গেলেন।
এভাবে বয়কট করা বড় ভুল, অচিরেই বুঝতে পারবেন।

চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের
সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার
ছেলুনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত
ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী
জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক,
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুর ইসলাম আজাদ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।