ঢাকাSaturday , 3 October 2020
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার প্রয়াত আশরাফুল ইসলাম স্মৃতি- মোড়ক উম্মোচন অনুষ্ঠিত।

Link Copied!

তোয়াবুর রহমান, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড় নাট্য সংগঠন বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের ডকুমেন্টরি প্রকাশনা, ‘আলেখ্য কুঁচিকা’র মোড়ক উম্মোচন করা হয়।

শনিবার ১২ টার সময় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার প্রয়াত আশরাফুল ইসলাম স্মৃতি শিশু চত্ত্বর মসজিদ পাড়ায় মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে।

ডকুমেন্টরি প্রকাশনাটি শিশু দরদী এবং কালের সাহসী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-কে উৎসর্গ করা হয়েছে।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাট্যকার, শিক্ষক রহিম আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও পঞ্চগড় পৌরসভা মেয়র মো: তৌহিদুল ইসলাম, পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: জোবায়ের ইসলাম বাদল।

প্রয়াত আশরাফুল ইসলাম স্মৃতি শিশু চত্ত্বর মসজিদ পাড়ায় অনুষ্ঠিত মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার সাদাত সম্রাট বলেন,‘ পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার শিশুদের নিয়ে যে সকল ক্রিয়েটিভ কর্মকান্ড পরিচালনা করছেন তা অত্যন্ত প্রশংসনীয় সংগঠনটি দেশ তথা বিদেশের মাটিতেও বাংলাদেশে সংস্কৃতিকে উপস্থাপন করে দেশের গৌরব বয়ে এনেছে, এই সংগঠনের শিশুদের জন্য সংগঠনের কর্ণধার রহিম আব্দুর রহিমের চাওয়া পাওয়ার কিছু নেই তাঁর কর্মই তাঁকে বাঁচিয়ে রাখবে এতে কোন সন্দেহ নেই।

বিশেষ অতিধি মেয়র তৌহিদুল ইসলাম বলেন, ‘মাদক মুক্ত সমাজ গঠনে এ সংগঠেনর ক্রীড়া বিনোদন, সাংস্কৃতিক কর্মকান্ড প্রশংসার দাবীদার। এই সংগঠনকে সর্বদায় সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ।’ ২০০৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায় অনুষ্ঠিত নাট্য উৎসবে অংশগ্রহণ করেছে এবং বিতর্ক, ক্রীড়া বিনোদন সংগঠনটির রুটিন ওয়ার্ক। দীর্ঘ ১৬ বছরের কর্মকান্ডের সংগৃহিত ছবি ও সাবেক সদস্যদের প্রতিক্রিয়া, গুণীজনদের বাণী নিয়ে গ্রন্থিত ‘আলেখ্য কুঁচিকা’টি শিশু কিশোরদের স্মৃতির বাহন হয়ে থাকবে বলে কুঁচিকার নির্বাহী সম্পাদক ‘রহিম আব্দুর রহিম’ জানান।

মোড়ক উম্মোচনে শিশু শিল্পী নাছিবুর রহমান নাবিল ও মোরাদ আহাম্মেদ জিসান সহ বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন ভার্সনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।