ঢাকাSunday , 4 December 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পলোগ্রাউন্ড মাঠ যুবলীগ নেতা–কর্মীদের ব্যানার আর পোস্টারে ভরপুর

অনলাইন ডেস্ক
December 4, 2022 1:46 pm
Link Copied!

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি চট্টগ্রামে আসছেন। সভা করবেন নগরীর পলোগ্রাউন্ডে মাঠে। এ মাঠের আশপাশে নেতা–কর্মীদের ব্যানার আর পোস্টার ব্যানারের সমারোহ।  এর মধ্যে বেশি চোখে পড়ছে যুবলীগের পদপ্রত্যাশীদের পোস্টার–ব্যানার। আজ রোববার সকালে এ চিত্র দেখা যায়।

নগর ও উত্তর জেলা যুবলীগের সম্মেলন  হয়ে গেলেও এখনো কমিটি ঘোষণা করা হয়নি। কেন্দ্র থেকে এই কমিটি ঘোষণা করার কথা রয়েছে। এ জন্য কেন্দ্রীয় নেতাদের মনোযোগ আকর্ষণের জন্য দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে উপলক্ষ করে তাই নিজেদের প্রচার চালাচ্ছেন।

পলোগ্রাউন্ড মাঠের প্রবেশপথে বিশাল ব্যানার তুলেছেন নগর যুবলীগের সভাপতি প্রার্থী এম আর আজিম। এ ছাড়া নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম, উত্তর জেলা যুবলীগের সভাপতি প্রার্থী আবুল বশর, নগরের সাধারণ সম্পাদক প্রার্থী দেবাশীষ পাল তাদের ব্যানার টানিয়েছেন।

এ ছাড়া যুবনেতা পরিচয় দিয়ে ফরহাদুল ইসলাম, তুষার ধর, জয়নাল আবেদিন তাঁদের নাম ও ছবি–সংবলিত ব্যানার–পোস্টার টানিয়েছেন।

যুবলীগ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের রাজনীতি শুরু করেছেন নগর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ও ফরিদ মাহমুদ। জনসভাস্থলসহ আশপাশে তাঁদের ব্যানার–পোস্টার চোখে পড়েছে।

পলোগ্রান্ডের আশেপাশে না হলেও নগরের একাধিক স্থানে যুবলীগের নেতাদের তোরণও চোখে পড়ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।