ঢাকাTuesday , 15 November 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পল্ট‌নে সমাবেশের অনুমতির চাই‌লো বিএনপি, বিকল্প ভেন্যুর প্রস্তাব চায় ডিএমপি

অনলাইন ডেস্ক
November 15, 2022 12:43 pm
Link Copied!

আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি। সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে আবেদনও করেছে দলটি। তবে বিকল্প ভেন্যুর প্রস্তাব চেয়েছে ডিএমপি।


মঙ্গলবার (১৫ নভেম্বর ) সকালে সমাবেশের বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক হয়।

বৈঠক শেষে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও সমাবেশের বিকল্প ভেন্যুর প্রস্তাব চেয়েছেন ডিএমপি কমিশনার। যদিও বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত নয়াপল্টনে সমাবেশ করার, তবে পল্টনে অনুমতি না পেলে আবারও ভেন্যু বিবেচনা করা হবে।

বিএনপির এই নেতা বলেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে পুলিশকেই এর দায়ভার নিতে হবে।

এদিকে দলটির ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ১০ ডিসেম্বর (শনিবার) আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব। গণসমাবেশ করার অনুমতি ও সমাবেশ চলাকালীন প্রশাসনের সহায়তা চাইতেই বৈঠক হয়েছে।

তিনি বলেন, বৈঠকে ডিএমপি কমিশনার সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি নয়াপল্টনে সমাবেশ করার অনুমতির বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

এর আগে এদিন সকাল ১০টা ২০ মিনিটে আমান উল্লাহ আমানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে হাজির হন।

এরপর দলের পক্ষে ১০ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি জমা দেন। এরপরই ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির প্রতিনিধি দল।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ছাড়াও বৈঠকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সদস্য সচিব আমিনুল হক উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।