ঢাকাSunday , 11 October 2020
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু।

Link Copied!

ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন দাতঁমারা ইউনিয়নের মুসলিম পাড়া এলাকায় পুকুরে ডুবে বাবু(১১) নামে ৮ম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ (রবিবার) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়,হেয়াকো বাজারের পান ব্যবসায়ী জাহাঙ্গীরের ছেলে বাবু (১১) দুপুরে অন্যান্য শিশুদের নিয়ে মুসলিমপাড়া কবির চৌধুরীর পুকুরে গোসল করতে যায়। বাবু পানিতে ডুব দেয়ার পর নিখোঁজ হয়ে যায়। অন্য শিশুরা তার মাকে খবরটি জানালে তিনি পুকুর পাড়ে এসে ছেলের খোজ না পেয়ে কান্নাকাটি করতে থাকেন। এক পর্যায়ে এলাকার লোকজন পুকুরে নেমে ছেলেটিকে খুজতে থাকে।প্রায় দেড় ঘন্টা পর পুকুর থেকে ছেলেটিকে উদ্ধার করে স্হানীয়রা। যে জায়গাটিতে ছেলেটি ডুব দিয়েছিল সে জায়গাতেই তাকে পানিতে বসা অবস্হায় উদ্ধার করা হয় বলে জানায় অন্য শিশুরা। পানিতে ডুবে সে মারা গেলেও পরিবারের লোকজন তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।