ঢাকাTuesday , 10 November 2020
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে মহিলাকে গণধর্ষনের ঘটনায় আটক-৫।

Link Copied!

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভুজপুরে ৮ জন মিলে গণধর্ষন করেছে এক মহিলাকে। এ ঘটনায় পুলিশ আটক করেছে ৫ জনকে।

পুলিশ সুত্রে জানা যায় ৬ নভেম্বর রাত সাড়ে ৮টা থেকে রাত আড়াইটার সময় নারায়ানহাট ইউনিয়নের চানপুর এলাকার একটি বাগানের ভিতর এ গনধর্ষনের ঘটনা ঘটে। থানা পুলিশ খবর পেয়ে প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করেছে।

এই ব্যাপারে ভিকটিম বাদী হয়ে ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা নং- ০৮ তারিখ ০৮/১১/২০২০ ইংরেজী। পরে ঘটনার সাথে জড়িত চানপুর গ্রামের পারভেজ (২৫), ইয়াসিন, মোঃ ফরিদ, সালাউদ্দীন, আবুল মনসুর কে(৪০) আটক করেছে ভূজপুর থানা পুলিশ।

জানা যায়, অক্সিজেন থেকে প্রেমিক নাজিম তার প্রেমিকা রেখাকে তাদের গ্রামের বাড়ী ফটিকছড়ির ভূজপুরে নিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে গ্রেফতারকৃত আসামীরাসহ ৮ জন মিলে ভিকটিমকে গতিরোধ করে ভিকটিমের প্রেমিক নাজিমসহ তাকে ধর্ষণ করে।

এই বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আবদুল্লাহ বলেন, ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। ভিকটিমের বাড়ি খাগড়াছড়িতে। তারা চট্টগ্রামের অক্সিজেন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। ভিকটিম ষ্টারশিপ কোম্পানীর একটি কারখানাতে চাকরি করে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য চমেকে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।