ঢাকাSaturday , 12 November 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

Link Copied!

দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, ভাঙচুর, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার পরিবেশ সৃষ্টির প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে শহরের আলীপুর শেখ রাসেল স্কয়ার থেকে বিক্ষোভ মিছিলটি বের করে ইমামউদ্দিন স্কয়ার, মুজিব সড়ক দিয়ে গিয়ে সিলিভ সার্জনের অফিসের সামনে গিয়ে শেষ করে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের নেতৃত্বে এই মিছিলে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ ।

এর আগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শামিম হক ও ইশতিয়াক আরিফ।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক বলেন, জনগনের জানমালের নিরাপত্তার জন্য আওয়ামী লীগে রাজনীতি করে । আর সেই জন্য আজ ফরিদপুরের রাজপথে আমরা উপস্থিত হয়েছি।

তিনি বলেন, তথাকথিত বিএনপির সমাবেশে দেখবেন একই লোক সব জায়গায়। কিছু সংখ্যক পেইড লোক দিয়ে আন্দোলন করা যাবে না। আন্দোলন জোরদার করতে হলে মানুষের ভালবাসা নিয়ে রাজপথে থাকতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।