ঢাকাMonday , 21 November 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে।হানিফ

Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন হবে, সেখানে সব দল অংশগ্রহণ করুক সেটা আমরা চাই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে। আর এ নির্বাচন পরিচালনা করবে বর্তমান নির্বাচন কমিশন। নির্বাচন ত্রুটিমুক্ত ও গ্রহণযোগ্য করতে সংবিধান অনুযায়ী আপনাদের কোন পরামর্শ থাকলে আপনার সেটা দিতে পারেন, আপনাদের পরামর্শ বিবেচনা করবে সরকার ও নির্বাচন কমিশন, কিন্তু সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।’
রবিবার (২০ নভেম্বর) নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহা-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আওয়ামী লীগকে হুমকি দেন আপনারা, আমাদের অবাক হতে হয়ে যেতে হয়। আপনাদের দশা হচ্ছে দুই দিনের বইরাগি আপনার ভাতকে বলেন অন্ন ওটার মত। দেশে গণতান্ত্রিক অধিকার রয়েছে সবার। আপনারা শান্তিপূর্ণ মিটিং সমাবেশ করেন কোন বাধা নেই।’

তিনি আরও বলেন, আপনাদের মত স্বাধীনতা বিরোধী, যারা এ দেশ ধ্বংস করেছে, যারা রাজাকারদের দোষর, যারা এখনও পাকিস্তানিদের আদর্শ নিয়ে চলে তাদের কথায় সংবিধান পরিবর্তন হওয়ার কোন সুযোগ নেই। যাই বলবেন সংবিধানের আলোকে আসতে হবে। সংবিধান মেনে নির্বাচনে আসেন আপনাদের স্বাগতম, আর যদি না আসেন সে দায়ভার আপনাদের।

এর আগেবেলা ১১টায় চাটখিল পাঁচগাও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত ও পরে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম।

চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান সাবেক সাংসদ মাহমুদুর রহমান বেলায়েত, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদা খানম সাকি, স্থানীয় সাংসদ এ এইচ এম ইব্রাহিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্যাহ্ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলম, ফেনী সদর আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সম্মলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় আহবায়ক আবদুল কুদ্দুসসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।