ঢাকাWednesday , 2 September 2020
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ: ফখরুল

অনলাইন ডেস্ক
September 2, 2020 2:07 am
Link Copied!

বাংলাদেশে গণতন্ত্রবাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।

তিনি ফখরুল বলেন, ‘এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের এখন একটাই লক্ষ্য গণতন্ত্র উদ্ধার করা এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আর আমরা বিশ্বাস করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং মিথ্যা হয়রানির মামলা থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেবে।’

তিনি বলেন, বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে একটা একনায়কতান্ত্রিক, স্বৈরাচারী, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা। এখানে যেহেতু জনপ্রিয় রাজনৈতিক দল বা গণতান্ত্রিক অধিকার নেই, সেই কারণেই এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সুযোগটা অনেক সীমিত হয়ে গেছে। সেজন্যই জনগণকে এখন আমাদের উদ্বুদ্ধ করে কাজের মধ্যে যেতে হবে।

বিশ্ব মহামারি করোনাভাইরাসের মধ্যে দলটি সাদামাটাভাবে এবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে সকালে দলের কেন্দ্রীয় ও জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। রয়েছে ভার্চুয়াল আলোচনা সভা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।