চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ ফ্লপ হয়েছে বলা যাবে না মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গত কয়েক বছরের তুলনায় বিএনপির সম্মেলনে ভালোই লোক হয়েছে।
রবিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘বাস র্যাপিড ট্রানজিট এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দেশের অবস্থা সম্পর্কে বলেন, আর্থিক সঙ্কট আছে, এতে সন্দেহ নেই। তবে খাদ্যের ক্ষেত্রে স্বস্তি রয়েছে।’
আর আসন্ন নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের জানান, দেশে নির্বাচন হবে সংবিধান সম্মতভাবেই। সংবিধান মেনে নির্বাচনে অংশ নিতে হবে সব দলকে।
তত্ত্বাবধায়ক সরকারের ভূত কেন বিএনপির মাথা থেকে নামছে না, সেই প্রশ্নও রেখেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ১৩ বছরে আন্দোলন জমাতে পারেনি বিএনপি। এখন কিছু মানুষ দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে দলটির।
