ঢাকাTuesday , 3 January 2023
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের ৬ মাসের জামিন মঞ্জুর

Link Copied!

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আনা মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালতে তাদের জামিন আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, এডভোকেট কামরুল ইসলাম সজল, এডভোকেট সগীর হোসেন লিয়ন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ বি এম গোলাম মোস্তফা।
গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং আহত হন অনেকে। ওইদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় দলের কেন্দ্রীয় কয়েকজন নেতাসহ কয়েকশ নেতা-কর্মীকে। পরদিন রাতে ফখরুল ও আব্বাসকে তাদের বাসা থেকে আটক করা হয়। পুলিশের ওপর হামলা ও উস্কানি দেয়ার মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে ৯ ডিসেম্বর  আদালতে পাঠানো হয় তাদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।