গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে আতিক হাসান মিল্লাতকে সভাপতি ও মামুন আর রশিদ সুমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সহ-সভাপতি করা হয়েছে যথাক্রমে হাবিবুর রহমান,সৌরভ হাসান উজ্জল ও জাকির হোসেন টমাসকে।
যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে মুরাদ সরকার মিকাত,নাজমুল হক জুলিয়াস ও রাফিউজ্জামান শাকিলকে।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে যথাক্রমে নাজিবুর রহমান নয়ন,নজরুল ইসলাম ও রুবেল মিয়াকে।
৬ জানুয়ারি জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসাইন মামুন স্বাক্ষরিত একটি চিঠিতে এই কমিটি অনুমোদন দেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।
