ঢাকাThursday , 10 November 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সর্বশেষ ফলাফল

Link Copied!

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এখন চলছে ভোট গণনা। প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাট-রিপাবলিকানদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকান নাকি ডেমোক্রেটের হাতে যাবে সেটি নিয়ে তিনটি অঙ্গরাজ্য জর্জিয়া, নেভাডা ও অ্যারিজোনার ফলাফল এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এর আগে মার্কিন কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ ছিল ডেমোক্রেটিক পার্টি।  সিএনএন জানিয়েছে এবারের নির্বাচনে এখন পর্যন্ত  ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৪৮ এবং রিপাবলিকান পেয়েছে ৪৯টি আসন। আর ২টি আসন পেলে সিনেট যাবে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। এতে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ডেমোক্রেট।   
সিএনএন জানিয়েছে, এখন পর্যন্ত নির্বাচনের যা ফলাফল তাতে রিপাবলিকান পার্টি মার্কিন কংগ্রেসের নিন্মকক্ষে  প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে।  নিম্নকক্ষের ৪৩৫ আসনের মধ্যে ২০৪ টিতে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থীরা। ডেমোক্রেটিক প্রার্থীরা ১৮৭টি আসনে জয় পেয়েছেন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার মোট ২১৮টি আসনে জয় প্রয়োজন।
 
ক্ষমতার পালাবদল না ঘটলেও মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ জো বাইডেনের ডেমোক্র্যাট নাকি ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানদের হাতে যাবে, মধ্যবর্তী এই নির্বাচনে তা নির্ধারণ হবে। আর এ ফলাফলের ওপর নির্ভর করছে আগামী দুবছর প্রেসিডেন্ট বাইডেনের দেশ পরিচালনা কতটা নির্বিঘ্ন হবে। 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।