ঢাকাMonday , 7 August 2023
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা হিরো আলমের।

Link Copied!

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা
করেছেন ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার অভিযোগের বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশকে
তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছন।

সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন।

হিরো আলমের আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,
রিজভীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনেছেন আশরাফুল হোসেন আলম।

মামলায় তিনি অভিযোগ করে বলেন, তাকে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মানহানিকর
বক্তব্য দিয়েছেন।
মামলার আরজিতে রুহুল কবির রিজভীর বক্তব্য তুলে ধরা হয়েছে। যে বক্তব্যে রিজভী বলেন,
‘হিরো আলমের মতো একটা অর্ধ পাগল, অর্ধ শিক্ষিত একটা লোক, সে নির্বাচন করছে,
মানে রুচি কতটা বিকৃত হলে পরে এরা এ কাজ করতে পারে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।