ইউক্রেনে আন্তর্জাতিক পর্যবেক্ষদের মতে, ইউক্রেনে মার্কিন নির্মিত পরমাণু-পদার্থবিজ্ঞানের ল্যাবে রাশিয়ার হামলা প্রত্যাশার চেয়েও খারাপ ছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ শুক্রবার এক বিবৃতিতে জানায়, খারকিভ ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজির ক্ষয়ক্ষতি ছিল ‘নাটকীয় এবং মর্মান্তিক’ যদিও ল্যাবটি থেকে কোনো বিকিরণ নির্গত হয়নি।
তারা জানায়, যেখানে গবেষণার জন্য ব্যবহৃত একটি নিউট্রন জেনারেটর রয়েছে। ল্যাবটি শিকাগোর বাইরে ইউএস আরগন ন্যাশনাল ল্যাবরেটরির সহযোগিতায় নির্মিত হয়েছিল।
আইএইএ’র মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি জানান, “ল্যাবের অনেক ক্ষয়ক্ষতি মেরামত অযোগ্য এবং বেশীর ভাগই সম্পূর্ণ নতুন করে তৈরী করতে হবে যা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ।”
বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশেষজ্ঞরা বিকিরণ মনিটর দিয়ে পুরো ল্যাবটি পরীক্ষা করেছেন তবে ল্যাবের কোথাও বিপদজনক বিকিরন নির্গতের কোন প্রমান পাননি’। ল্যাবটি মার্চের প্রথমদিকে রাশিয়ার আক্রমণে ক্ষতিগ্রস্থ হয়। ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, এই গবেষণাগারটি স্বাস্থ্যসেবা কর্মীদের জন্যও চিকিৎসা আইসোটোপ প্রদানের জন্য ব্যবহার করা তো।
ওবামা প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খারকিভ ইনস্টিটিউটের সম্পর্ক সম্প্রসারিত হয়েছিল, যা সাইট থেকে ১৬ কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণে সহায়তা করার পরে অ্যাক্সিলারেটর সরবরাহ করেছিল।
রাশিয়ার বাহিনী যুদ্ধের প্রথম সপ্তাহ থেকে ক্রমাগত ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে। এর বাহিনী ইউরোপের বৃহত্তম জাপোরিজিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে চলেছে, যার ছয়টি চুল্লি ইউক্রেনকে তার প্রায় পঞ্চমাংশ বিদ্যুৎ সরবরাহের জন্য ডিজাইন করা হয়েছে। সূত্র : ব্লুমবার্গ।
