ঢাকাSunday , 2 October 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সোমবার কর্নেল অলির বাসায় সংলাপে বসছে বিএনপি

Link Copied!

সরকার পতনের আন্দোলনে দ্বিতীয় দফায় রাজনৈতিক মিত্রদের সঙ্গে সংলাপ করছে বিএনপি। সেই ধারাবাহিকতায় সোমবার (৩ অক্টোবর) লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় পার্টির (একাংশ) নেতাদের সঙ্গে বৈঠকে বসবে দলটি।

এর আগে অন্য দলের নেতাদের অথবা বিএনপির কার্যালয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত দিন সন্ধ্যা ৭টায় এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদের (বীর বিক্রম) বাসায় সংলাপে বসবেন বিএনপি নেতারা। রাজধানীর মহাখালী ডিওএইচএসে তার বাসায় এ বৈঠক হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান। তিনি বলেন, এলডিপি প্রতিনিধিদলের সঙ্গে সংলাপে বসবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শায়রুল কবির আরও জানান, এর আগে বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের প্রতিনিধিদলের সঙ্গে সংলাপে বসবে মির্জা ফখরুলের নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

মাঝে বিকেল সাড়ে ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাজশাহী, রংপুর ও কুমিল্লা বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন কেন্দ্রীয় কমিটির নেতারা।

সূত্র জানায়, সরকার পতনের আন্দোলন চূড়ান্ত করতে এ মতবিনিময় আয়োজন করা হচ্ছে। তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে এ সংক্রান্ত কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।