ঢাকাFriday , 25 November 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালের ছাদে পচাগলা নগ্ন দেহের স্তূপ, দেশজুড়ে চাঞ্চল্য!

Link Copied!

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সরকারি হাসপাতালের ছাদে পাওয়া গেল অসংখ্য নগ্ন পচাগলা দেহের স্তূপ! কোনও কোনও রিপোর্টের দাবি, সংখ্যাটা দুই শতাধিক।

এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশটিতে। রহস্যময় এ ঘটনায় ইতোমধ্যেই ৬ সদস্যের একটি উচ্চস্তরীয় কমিটি গঠন করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহী।

বৃহস্পতিবারই মুলতানের নিশতার মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল নামে ওই সরকারি হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রীর উপদেষ্টা চৌধুরী জামান গুজ্জার। লাহোর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত ওই হাসপাতালের মর্গের ছাদে স্তূপকৃত পচাগলা লাশ দেখতে পান তিনি। এরপরই সৃষ্টি হয় চাঞ্চল্য।

কিন্তু তিনি কীভাবে জানলেন যে, ওই হাসপাতালের ছাদে অতগুলো মৃতদেহ রাখা আছে?

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, উপদেষ্টা জামান গুজ্জর হাসপাতাল পরিদর্শনে এলে তাকে এক ব্যক্তি এসে বলেন, ‘যদি আপনি সত্যইি‌ ভালো করতে চান, তাহলে দয়া করে হাসপাতালের ছাদে গিয়ে উঁকি দিন।’

এরপর তিনি হাসপাতালের ছাদে উঠতে চাইলে তার পথ আটকান হাসপাতালের এক কর্মী। তিনি মর্গের দরজা খুলতে অসম্মত হলে গুজ্জর তাকে হুমকি দেন এবং বলেন, ‘যদি আপনি এখনই দরজা না খোলেন, তা হলে আমি আপনার নামে এফআইআর দায়ের করব।’

এরপর ওই কর্মী ছাদের দরজা খুলতে বাধ্য হন। আর তারপরই দেখা যায়, অন্তত ২০০টি পচাগলা নগ্ন দেহ পড়ে রয়েছে ছাদে। গুজ্জর জানিয়েছেন, ‘সমস্ত দেহই পচাগলা। প্রত্যেকেই নগ্ন। এমনকী নারীদের শরীরেও কোনও আবরণ ছিল না।’

পরে চাপের মুখে ডাক্তাররা জানিয়েছেন, ওই দেহগুলো মেডিকেল শিক্ষার্থীদের প্র্যাক্টিক্যাল কাজে ব্যবহৃত হয়েছে। কিন্তু সেই জবাবে সন্তুষ্ট নয় প্রশাসন। সমস্ত দেহগুলোই দাহ করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ারও নির্দেশ দিয়েছে প্রশাসন।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় ওই মৃতের স্তূপের ভিডিও ছড়িয়ে পড়েছে। বালোচ বিচ্ছিন্নতাবাদীদের দাবি, দেহগুলো নাকি ‘গুম-খুন’ হওয়া বালোচ বিদ্রোহীদেরই। সূত্র- সংবাদ প্রতিদিন।

এনএস//

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।