ঢাকাSaturday , 12 November 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

হ্যালোইন উৎসবে নিহত ঘটনার তদন্ত কর্মকর্তার মৃত‌দেহ উদ্ধার

Link Copied!

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৫৬ জনের নিহতের ঘটনায় তদন্তকারী কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে দেশটির সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় শুক্রবার রাতে সিউলে নিজ বাড়ি থেকে ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। খবর বিবিসি ও আল–জাজিরার।

তদন্তকারী ওই কর্মকর্তার নাম জিওং। বয়স ৫৫ বছর। তিনি সিউলের ইটাওন এলাকার ওংসান পুলিশ স্টেশনের তদন্ত শাখার প্রধান ছিলেন তিনি। তবে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। বলা হয়েছে, পরিবারের সদস্যরা বাড়িতে তাঁকে মৃত অবস্থায় পান। পরে তাঁরা পুলিশ ডাকেন।

বিবিসি জানিয়েছে, গত বুধবার এই ঘটনার তদন্তভার থেকে জিওংকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ভয়াবহ এই ঘটনার পেছনে দক্ষিণ কোরিয়ার পুলিশের গাফিলতির চিত্র তিনি তদন্ত প্রতিবেদনে আড়াল করার চেষ্টা করেছিলেন। এই পরিস্থিতিতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।