ঢাকাMonday , 12 December 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

১০ ডিসেম্বর এমন কোনো অপকর্ম নেই, পুলিশ ও আওয়ামী লীগ করেনি: গয়েশ্বর চন্দ্র

অনলাইন ডেস্ক
December 12, 2022 8:10 pm
Link Copied!

‘গত ১০ ডিসেম্বর ঢাকা ত্রাসের নগরী ছিল’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (১২ ডিসেম্বর) রাজধানীতে দলটির কেন্দ্রীয়
কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, গত ১০ ডিসেম্বর সাধারণ মানুষকে
রিকশা থেকে নামানো, মোবাইল চেক করাসহ এমন
কোনো অপকর্ম নেই, পুলিশ ও আওয়ামী লীগ করেনি।
সেদিন ঢাকা ছিল ত্রাসের নগরী।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশের কথা বারবার বলেছি।
কিন্তু সরকার আতঙ্ক ছড়িয়েছে। তারা নানানভাবে চেষ্টা করেছে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে।
সে কারণেই আজকে বিজয়ের মাসে আমরা আনন্দ করতে পারছি না।

বিএনপির এই নেতা বলেন, খেটে খাওয়া মকবুলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
এখন তার পরিবারকে দিয়ে বিএনপির বিরুদ্ধে হত্যা মামলা রুজু করানোর চেষ্টা চলছে।
গয়েশ্বর বলেন, সেদিন পুলিশের টিয়ারশেল ও গ্যাস
নিক্ষেপে আমার মনে হয় সবার চোখ জ্বালা করছে,
আমারও করছে।
আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছে এবং চোখে ওষুধও নিতে হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।