বিএনপি নাকি ১০ ডিসেম্বর রাস্তায় নামবে। ১০ ডিসেম্বর নাকি খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে বিজয় মিছিল করবে। তাহলে তো লাঠিসোঁটা নিয়ে নামবে তারা। এসবের বিরুদ্ধে খেলা হবে। তারা বাড়াবাড়ি করলে ছাড় দেব না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৬ নভেম্বর) জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়া কিভাবে মুক্ত হয়ে বাসায়? ১৩ বছরে ১৩ মিনিট রাস্তায় দেখিনি। বিক্ষোভের ডাক দিয়ে হিন্দি সিনেমা দেখেছেন ঘরে বসে। সেই সঙ্গে পুলিশের গতিবিধি লক্ষ্য করেছেন।
তিনি বলেন, বাংলাদেশের কোথাও চোখে পড়ার মতো নিজের দলের নেতার জন্য মিছিল দেখিনি। বেগম জিয়াকে উদারতা দেখিয়ে প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে বাসায় থাকার ব্যবস্থা করেছেন। বয়স ও স্বাস্থ্য বিবেচনা করে মানবিক কারণে বাসায় পাঠানো হয়েছে তাকে। তার জন্য তো কিছুই করতে পারেননি আপনারা।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বাড়াবাড়ির কথা বলেছেন। বক্তব্য দেন, শেখ হাসিনার নামটা শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না। করেন হাসিনা হাসিনা। আবার রাজনীতি করব না বলে দেশ ছেড়ে ২০০৮ সালে মুচলেকা দিয়ে লন্ডন চলে গেছেন তো। আন্দোলনের, নির্বাচনের খেলা হবে, এমনি বলিনি।
