৯০ দশকের স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দেলনের ছাত্রনেতা হাসান মনছুর করোনা (কোভিড ১৯) উপসর্গ নিয়ে বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ICU তে চিকিৎসাধীন আছেন। তিনি চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক।
হাসপাতালের সূত্রে জানা যায়, তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে পূর্ব থেকে তাঁর উচ্চ রক্তচাপ, লিভার সহ অন্যান্য কিছু জটিলতা থাকায় চিকিৎসকরা তাঁকে নিবিড় পরিচর্যায় রেখেছেন।
এদিকে চট্টগ্রাম ৯ আসনের মাননীয় সাংসদ, শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী সার্বক্ষণিক হাসান মনছুরের চিকিৎসার সার্বিক খবরা খবর রাখছেন বলে জানা যায়।
চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনের সকলেই আশা করছেন, চট্টগ্রামের মানবিক, আঞ্চলিক এবং জাতীয় যেকোনো ইস্যুতে গণমানুষের অধিকার আদায়ে রাজনৈতিক এ ব্যাক্তিত্ব সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন।
এছাড়া হাছান মনছুরের সার্বিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ ফজলে রাব্বী সহ জেনারেল হাসপাতালের সকল ডাক্তার ও কর্মকর্তা, কর্মচারীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাসান মনছুরের পরিবার।
পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন।
