ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির ফাঁকা গুলি

নিজস্ব প্রতিবেদক
মে ২২, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২২ মে) ভোর রাতে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পশ্চিম গিয়াপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাটগ্রাম উপজেলার কলসিমুখ সীমান্তের মেইন পিলার-৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে ভারতীয় একটি চোরাকারবারি দল।

বিজিবি সদস্যরা প্রথমে তাদের অবৈধ অনুপ্রবেশ থেকে বিরত থাকতে সতর্ক করে। কিন্তু সতর্কতা উপেক্ষা করে তারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ন–এর অধীন কলসিমুখ ক্যাম্পের টহল দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

বিজিবির দাবি, গুলির পর চোরাকারবারিরা দ্রুত ভারতীয় সীমান্তে ফিরে যায়।

এ বিষয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, ভারতীয় কাঁটাতারের বেড়া অতিক্রম করে একটি দল বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করছিল। তাদের ছত্রভঙ্গ করতেই ফাঁকা গুলি ছোড়া হয়।

তিনি আরও জানান, পুরো পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।