ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকিতে বন্দুক হামলা, বন্দুকধারী নিহত

নিজস্ব প্রতিবেদক
মে ২৪, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের একটি নিরাপত্তা চৌকিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারী বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। একই ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ সংলগ্ন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা চেকপয়েন্টে ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তি একটি ব্যাগ নিয়ে সেখানে প্রবেশের চেষ্টা করেন। পরে ব্যাগ থেকে অস্ত্র বের করে নিরাপত্তা সদস্যদের লক্ষ্য করে গুলি চালান।

সিক্রেট সার্ভিস জানায়, দায়িত্বরত সদস্যরা পাল্টা গুলি চালালে হামলাকারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে ছিলেন। তবে প্রশাসন জানিয়েছে, তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন। ঘটনার পর পুরো এলাকায় সাময়িক লকডাউন জারি করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।