ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

দিল্লি বিমানবন্দরে আটকা পড়লেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেয়নি দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ফলে দিল্লি বিমানবন্দর থেকেই তাকে ঢাকায় ফিরে আসতে হয়েছে।

ঢাকায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে ডা. জাহেদ উর রহমান দিল্লি পৌঁছান। তবে বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তাকে ভারতে প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়নি।

দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানিয়েছে, তার ভিসা ও ভ্রমণ নথি সংক্রান্ত কিছু জটিলতা ছিল। তিনি সাধারণ পাসপোর্টে ভ্রমণ করেছিলেন। যদিও সংশ্লিষ্ট মহলের ধারণা, তার কূটনৈতিক পাসপোর্ট এরই মধ্যে ইস্যু হওয়ার কথা ছিল।

দিল্লির একটি সূত্রের দাবি, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহ বিষয়টি জানতে পেরে বিমানবন্দরে উপস্থিত হন এবং ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে উচ্চ পর্যায়েও যোগাযোগের চেষ্টা করা হয়। তবে শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় ডা. জাহেদ উর রহমানকে ঢাকাগামী ফ্লাইটে ফিরতে হয়।

ঘটনাটি নিয়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট উপদেষ্টার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।