ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ ১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাই পুলিশ ছেড়ে দিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েছে, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। বর্তমানে তিনি দুবাইয়ে নিজ বাসভবনে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি দুবাই থেকে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে।

এর আগে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, দুর্নীতির মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ গ্রেফতার করেছে এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেনজীর আহমেদ বর্তমানে আর পুলিশ হেফাজতে নেই। তার মুক্তির কারণ কিংবা আইনি অবস্থান সম্পর্কে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।