ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিত ভাতা বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২৬ ২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

পশ্চিমবঙ্গে ধর্ম ও শ্রেণিভিত্তিক বিভিন্ন ভাতা ও সহায়তামূলক প্রকল্প বন্ধের ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের প্রশাসন। এর ফলে তৃণমূল কংগ্রেস সরকারের সময় চালু হওয়া ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ হতে যাচ্ছে।

সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তিনি জানান, চলতি মে মাস পর্যন্ত এসব প্রকল্পের আওতায় আর্থিক ও অন্যান্য সুবিধা দেওয়া হলেও আগামী ১ জুন থেকে তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তবে পূজার অনুদান বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অগ্নিমিত্রা পাল বলেন,
“ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের আওতায় দেওয়া সহায়তামূলক প্রকল্পগুলো বন্ধ করা হবে। এই মাসে সুবিধা চললেও আগামী মাস থেকে তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হবে।”

তিনি আরও জানান, তৃণমূল সরকারের আমলে এসব ভাতা বিতরণে কোনো দুর্নীতি বা অনিয়ম হয়েছিল কি না, তা তদন্তে অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে।

ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে ধর্মভিত্তিক ভাতাকে “তোষণের রাজনীতি” বলে সমালোচনা করে আসছিল। দলটির অভিযোগ ছিল, তৃণমূল সরকার এসব ভাতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সরকার গঠনের মাত্র নয় দিনের মাথায় এসব প্রকল্প বন্ধের ঘোষণা দিল শুভেন্দু অধিকারী সরকার।

তবে ধর্মভিত্তিক ভাতা বন্ধের পাশাপাশি নতুনভাবে “অন্নপূর্ণা ভাণ্ডার” প্রকল্প নিয়ে বড় ঘোষণা দিয়েছেন অগ্নিমিত্রা পাল।

তিনি বলেন,
“যারা মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন, তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়ে যাবে। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না। তবে যারা আগে এই সুবিধা পাননি, তারা এবার আবেদন করতে পারবেন। এ জন্য শিগগিরই একটি পোর্টাল চালু করা হবে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।