ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সামিটে হাসিনাপুত্রের মালিকানার দাবি, তালাকপ্রাপ্ত স্ত্রীকে বছরে ২ লাখ ৪০ হাজার ডলার দেওয়ার তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের দাবি করেছেন, সামিট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ব্যবসায়িক অংশীদারিত্ব রয়েছে।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টের সঙ্গে জয় ও তার সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের বিবাহবিচ্ছেদের সেটেলমেন্ট চুক্তির আংশিক নথিও প্রকাশ করেন।

জুলকারনাইন সায়েরের দাবি অনুযায়ী, ২২ পাতার চুক্তিপত্রের অংশবিশেষে উল্লেখ রয়েছে যে, জয় তার স্ত্রীকে এককালীন ১০ লাখ মার্কিন ডলার প্রদান করবেন। পাশাপাশি ২০২৪ সাল থেকে ২০৩৪ সাল পর্যন্ত প্রতি মাসে ২০ হাজার মার্কিন ডলার করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

পোস্টে বলা হয়, “এর অর্থ দাঁড়ায় বছরে ২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার এবং ১০ বছরে মোট ২৪ লাখ ডলার প্রদান করবেন জয়।”

এ ছাড়া চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ১ জুনের মধ্যে করমুক্ত ১০ লাখ মার্কিন ডলার প্রদান করার কথাও উল্লেখ রয়েছে বলে দাবি করেন জুলকারনাইন সায়ের।

তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা সরকারের আমলে সুবিধাভোগী শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে সামিট গ্রুপ অন্যতম ছিল। সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর ছেলের একই গ্রুপের সঙ্গে ব্যবসায়িক সম্পৃক্ততা স্বার্থের সংঘাতের প্রশ্ন তৈরি করে।

ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, “সম্পূর্ণ ডকুমেন্টে আরও বহু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যা সামনে এলে নতুন আলোচনা তৈরি হবে।”

তবে এ বিষয়ে সামিট গ্রুপ, সজীব ওয়াজেদ জয় বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। প্রকাশিত নথির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিশ্লেষকদের মতে, অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত জরুরি। কারণ, এ ধরনের অভিযোগ রাজনৈতিক ও ব্যবসায়িক উভয় অঙ্গনেই বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।